ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
হোক মৃত্যু খালেদা জিয়ার, তবু প্যারোল নয়: মেজর আখতার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 16 February, 2020, 12:59 PM

হোক মৃত্যু খালেদা জিয়ার, তবু প্যারোল নয়: মেজর আখতার

হোক মৃত্যু খালেদা জিয়ার, তবু প্যারোল নয়: মেজর আখতার

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে সামাজিকমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন দলটির সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান।

সম্প্রতি নিজের ফেসবুক আইডি থেকে দেয়া ওই স্ট্যাটাসে তিনি বলেন, দেশমাতা খালেদা জিয়া জনগণের। জনগণ ভাববে দেশমাতাকে নিয়ে। খালেদা জিয়া মানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব। খালেদা জিয়া মানে গণতন্ত্র, গণতান্ত্রিক শাসনব্যবস্থা, আইনের শাসন।

‘খালেদা জিয়া স্বৈরশাসকদের ত্রাস। তিনি কারাগারে আটক আছেন, বন্দি নয়। খালেদা জিয়ার মৃত্যু আছে, ধ্বংস নেই। তিনি অবিনশ্বর, অমর।’

মেজর আখতার আরও বলেন, খালেদা জিয়ার অপর নাম মাথা তুলে বাঁচা। খালেদা জিয়ার নাম আপসহীন, অন্যায়ের প্রতিবাদ।

‘মৃত্যু হবে জালিমের কারাগারে তবু মাথা নোয়াবে না কোনো স্বৈরাচারী একনায়কের কাছে। প্যারোলে মুক্তির চেয়ে জালিমের কারাগারে মৃত্যু অনেক বেশি মহৎ ও গর্বের এবং সেই মৃত্যুকে তিনি হাসিমুখে বরণ করে নেবেন।

বিএনপির এ নেতা বলেন, আমাদের দুর্বল চিত্তের আপনজন হলে হবে না। আমাদের কঠিন ইস্পাত শপথ নিয়ে মাথা তুলে দাঁড়াতে হবে দেশমাতার মুক্তি সংগ্রামে। তা হলে ইতিহাসে প্রমাণিত হবে দেশমাতার আপন ছিলাম আমরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status