ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
বিএনপি কোন পথে হাঁটছে, প্রশ্ন কাদেরের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 16 February, 2020, 12:56 PM

বিএনপি কোন পথে হাঁটছে, প্রশ্ন কাদেরের

বিএনপি কোন পথে হাঁটছে, প্রশ্ন কাদেরের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে বলেছেন, বিএনপি কোন পথে হাঁটছে? আন্দোলন না কি মানবিক বিবেচনায় প্যারোলে মুক্তি? তিনি বলেন, বিএনপির কোনো কোনো নেতা বলছেন, আন্দোলন করে তাদের নেত্রীকে মুক্ত করবেন। আবার কেউ বলছেন, তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে মানবিক দৃষ্টিভঙ্গিতে প্যারোলে মুক্তি।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে সাম্প্রতিক বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের উত্তরে এ পাল্টা প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির বিষয়টি সরকারের বিষয় নয়, এটি আদালতের বিষয়। তবে তারা (বিএনপি) প্যারোলে মুক্তির জন্য আবেদন করতে পারেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করলে সরকারি বিধিবিধান অনুসারে বিবেচনা করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status