ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
দুই ছক্কায় ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি শান্তর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 February, 2020, 12:59 PM

দুই ছক্কায় ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি শান্তর

দুই ছক্কায় ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি শান্তর

ঠিক যেন তামিম ইকবালের কথা মনে করালেন তার উত্তরসূরি বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। টেস্ট ক্যারিয়ারে নিজের প্রথম ও একমাত্র ডাবল সেঞ্চুরি হাঁকানোর পথে ১৮২ থেকে দুই ছক্কায় পৌঁছে যান ১৯৪ রানে, পরে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক রাখেন নিজের কাছে। পরের ওভারে আরেক ছক্কা হাঁকিয়ে তুলে নেন দ্বিশতক।

আন্তর্জাতিক ক্রিকেটে না হলেও, আজ (রোববার) বাংলাদেশ ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে ছক্কা হাঁকিয়েই ক্যারিয়ারের প্রথম দ্বিশতকে পৌঁছে গেছেন নাজমুল হোসেন শান্ত। তিনিও টানা তিন ছক্কা হাঁকিয়েছেন। তবে এর একটি আবার দুইশ হয়ে যাওয়ার পর। তবে ১৯১ রান থেকে দুই ছক্কা হাঁকিয়েই ডাবল সেঞ্চুরি পূরণ করেছেন তিনি।

কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে আজ সকালে ১২২ রান নিয়ে খেলতে নেমেছিলেন শান্ত। দ্বিতীয় দিনেই দাঁড় করানো ৩৩০ রানের লিডটাকে দক্ষিণাঞ্চলের ধরাছোঁয়ার বাইরে নেয়ার জন্য শান্তর ব্যাটেই তাকিয়ে ছিলো মধ্যাঞ্চল।

একদমই হতাশ করেননি এ বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যান। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়ে মধ্যাঞ্চলের লিডকে নিয়ে গেছেন প্রায় পাঁচশ ছুঁইছুঁই রানে। দক্ষিণাঞ্চলের বোলারদের ছাতু বানিয়ে ২৯১ বল খেলে ২৩ চার ও ৩ ছক্কার মারে নিজের দ্বিশতক পূরণ করেছেন শান্ত।

শনিবার শেষ বিকেলে ৭ উইকেট হারিয়ে ২০৯ রান করতে পেরেছিল মধ্যাঞ্চল। প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরিতে শান্ত অপরাজিত ছিলেন ১২২ রানে। আজ (রোববার) দিনের প্রথম সেশনে উইকেটরক্ষক জাবিদ হোসেনের সঙ্গে ৯১ রানের জুটি গড়েন তিনি। যেখানে জাবিদের অবদান ৩৬ রান।

মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ১৯১ রানে অপরাজিত থাকেন শান্ত। যা তার প্রথম শ্রেণির ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ। জাতীয় ক্রিকেট লিগের ২০১৭-১৮ মৌসুমে ঢাকা মেট্রোর বিপক্ষে রাজশাহীর হয়ে ১৯৪ রানের ইনিংস খেলেছিলেন শান্ত। মধ্যাহ্ন বিরতির পর ডাবল সেঞ্চুরি করার আগপর্যন্ত এটিই ছিল তার ক্যারিয়ার সেরা ইনিংস।

বিরতি থেকে ফিরে মুখোমুখি প্রথম ওভারেই মেহেদি হাসানের ওভারে ছক্কা মেরে ১৯৭ রানে পৌঁছে যান তিনি। মেহেদির করা পরের ওভারে আরও এক ছক্কায় তুলে নেন প্রথম ডাবল সেঞ্চুরি। তার নামের পাশে তখন জ্বলজ্বল করছিল ২৯১ বলে ২৩ চার ও ৩ ছক্কায় ২০৩ রান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status