ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৬৬৯
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 February, 2020, 10:32 AM

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৬৬৯

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৬৬৯

হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৬৬৯ জনে দাঁড়িয়েছে। আর এতে আক্রান্ত হয়েছে ৬৯ হাজারেরও বেশি।

করোনাভাইরাস আক্রান্তে মৃতদের মধ্যে ১৩৯ জনই চীনের হুবেই প্রদেশের বলে রোববার (১৬ ফেব্রুয়ারি) দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত কাউকে আক্রান্ত হিসেবে পাওয়া যায়নি। তবে গত ৯ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সিঙ্গাপুরে মোট ৫ বাংলাদেশি প্রবাসী করোনাভাইরাস ‘কোভিড-১৯’ এ আক্রান্ত হয়েছেন।

গত বছরের শেষ দিকে চীনে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর থেকে দেশটিতে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। চীনের হুবেই প্রদেশের উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়।

চীনের মূল ভূখণ্ডের বাইরে হংকং, ফিলিপাইন ও জাপানে একজন করে মোট ৩জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার এশিয়ার বাইরে ইউরোপের দেশ ফ্রান্সে চীনা এক নারী পর্যটক করোনায় মারা যাওয়ায় সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে।

চীনা কর্তৃপক্ষ বলছে, প্রাণঘাতী এই প্রাদুর্ভাবে চিকিৎসা সেবা দেয়ার সময় অন্তত ১ হাজার ৭১৬ মেডিকেল কর্মী সংক্রমিত হয়েছেন। এছাড়া করোনায় সংক্রমিত হয়ে অন্তত ছয়জন চিকিৎসকও প্রাণ হারিয়েছেন। সিঙ্গাপুর, জাপান, থাইল্যান্ড, ভারত, যুক্তরাষ্ট্র-সহ বিশ্বের ২৮টির বেশি দেশে ছড়িয়েছে করোনাভাইরাস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status