ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
জাতীয় পার্টি থেকে এমএম নিয়াজউদ্দিনের পদত্যাগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 15 February, 2020, 1:48 PM

জাতীয় পার্টি থেকে এমএম নিয়াজউদ্দিনের পদত্যাগ

জাতীয় পার্টি থেকে এমএম নিয়াজউদ্দিনের পদত্যাগ

জাতীয় পার্টির চেয়ারম্যানের স্বাস্থ্য উপদেষ্টাসহ পার্টির সকল পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক শিক্ষা ও স্বাস্থ্য সচিব এমএম নিয়াজউদ্দিন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরীর গাজীপুর সেন্ট্রাল পাবলিক কলেজ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে এমএম নিয়াজউদ্দিন বলেন, বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা ও স্বাস্থ্য সচিব হিসেবে দায়িত্ব পালনকালে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং বেকার যুবকদের চাকরিসহ কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। এরপর ২০১৫ সালে সচিব হিসেবে অবসর গ্রহণ করি। আমি বর্তমানে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে রাজনৈতিক কর্মকাণ্ড করা সম্ভব হচ্ছে না। সরকারি চাকরি হতে অবসর গ্রহণের পর জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের আমন্ত্রণে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সপৃক্ত হয়ে পার্টির চেয়ারম্যানের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা হিসেবে মনোনীত হই।

তিনি বলেন, বর্তমানে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক বিভিন্ন কারণে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি স্বেচ্ছায় সকল রাজনৈতিক কর্মকাণ্ড, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা, সাধারণ সদস্য ও পার্টি থেকে পদত্যাগ করলাম। শনিবার এ পদত্যাগপত্র পার্টির চেয়ারম্যানের কাছে পৌঁছানো হয়েছে বলেও জানান এমএম নিয়াজউদ্দিন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status