ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
৫২ দিনের মেয়েকে পানিতে চুবিয়ে মেরে ফেললেন মা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 15 February, 2020, 1:34 PM

৫২ দিনের মেয়েকে পানিতে চুবিয়ে মেরে ফেললেন মা

৫২ দিনের মেয়েকে পানিতে চুবিয়ে মেরে ফেললেন মা

অভাবের সংসারে খালেদা আক্তারের দুই মেয়ে। ৫২ দিন আগে তার কোলজুড়ে আসে আরও এক মেয়ে সন্তান। এতে নাখোশ হয় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। তৃতীয়বারের মতো মেয়ে জন্ম দেয়ায় নানা অবজ্ঞা আর তিরস্কার সইতে হয় খালেদাকে। তার ওপর ওই মেয়ে নানা রোগে আক্রান্ত। চিকিৎসা করানোর সামর্থও নেই। উপায় না পেয়ে ৫২ দিনের কন্যা সিনথিয়া মণিকে নিজ হাতে ড্রামের পানিতে চুবিয়ে হত্যার পর বাড়ির পাশে পুকুরে ফেলে দেন খালেদা।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে মরদেহ দাফনের চেষ্টাও চলে। কিন্তু খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। সন্দেহভাজন হিসেবে মা খালেদাকে আটক করে পুলিশ। একপর্যায়ে নিজ সন্তানকে হত্যার কারণ বর্ণনা করেন খালেদা আক্তার।

খালেদা আক্তার উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের সুলতানের স্ত্রী।

মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, সুলতান-খালেদা দম্পতির আগের দুই মেয়ে আছে। তাই তৃতীয় মেয়ে সিনথিয়াকে নিয়ে শুরু থেকে খুশি ছিলেন না সুলতান। প্রতিদিন ঝগড়া হতো মেয়েকে নিয়ে। গতকাল শিশুটির বমি ও পায়খানা হলে তাকে ড্রামের পানিতে চুবিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় খালেদাকে আটক করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) তাকে আদালতে হাজির করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status