ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
ছেলেকে অপহরণ করে মুক্তিপণ চাইলেন বাবা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 15 February, 2020, 1:33 PM

ছেলেকে অপহরণ করে মুক্তিপণ চাইলেন বাবা

ছেলেকে অপহরণ করে মুক্তিপণ চাইলেন বাবা

ময়মনসিংহের হালুয়াঘাটে ছেলে শরিফুল ইসলাম জুনায়েদকে (৫) অপহরণ করে মায়ের কাছে মুক্তিপণ চাইলেন সৎ বাবা নুর মোহাম্মদ রিপন।

রিপনের বাড়ি ধারা ইউনিয়নের চাঁদশ্রী গ্রামে। তার বাবার নাম ফজলুল করিম।

এ ঘটনায় ১১ ফেব্রুয়ারি শিশুটির মা শরিফা খাতুন বাদী হয়ে রিপনের নামে হালুয়াঘাট থানায় মামলা করেন।

৯ ফেব্রুয়ারি ইসলামি সভা শোনার কথা বলে জুনায়েদকে নিয়ে বাড়ি থেকে বের হন রিপন। জুনায়েদকে লুকিয়ে রেখে তার মায়ের কাছে মুক্তিপণ দাবি করেন রিপন।

শুক্রবার রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার ডহরপাচুরিয়া থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। ওই এলাকার নুরুল ইসলামের ছেলে সালামের বাড়িতে জুনায়েদকে লুকিয়ে রাখা হয়। পুলিশ সালাম ও তার স্ত্রী সুফিয়া খাতুনকে আটক করেছে।

শিশুটির মা শরিফা খাতুন জানান, জুনায়েদকে অপহরণ করে তার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন রিপন।

হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ‘তথ্য প্রযুক্তির সাহায‌্যে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্বার করা হয়। এ সময় দুজনকে আটক করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী রিপন পালিয়ে যান্।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status