ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৭ জুন ২০২৬ ৩ আষাঢ় ১৪৩৩
রাতে পরীক্ষায় বসছেন ২৯ শিক্ষার্থী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 15 February, 2020, 1:22 PM

রাতে পরীক্ষায় বসছেন ২৯ শিক্ষার্থী

রাতে পরীক্ষায় বসছেন ২৯ শিক্ষার্থী

গোপালগঞ্জের মুকসুদপুরে খ্রিস্টান ধর্মের সেভেন্থ ডে অ্যাডভান্টিস্ট সম্প্রদায়ের ২৯ শিক্ষার্থী শনিবার রাতে এসএসসি পরীক্ষায় বসছেন।

খ্রিস্টান ধর্মের বিধান অনুযায়ী শনিবার দিনের বেলায় লেখা নিষেধ থাকায় এসব পরীক্ষার্থীরা রাতে পরীক্ষা দেবেন।

পরীক্ষার্থীরা সবাই মুকসুদপুর উপজেলার কেলগ মুখার্জী সেমিনারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

উপজেলা একাডেমিক সুপার ভাইজার আবদুল কাইয়ুম এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা বোর্ডের অনুমতিক্রমে জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তাদের পরীক্ষা নেয়া হবে।

উপজেলা একাডেমিক সুপার ভাইজার আবদুল কাইয়ুম বলেন, ঢাকা বোর্ডের নির্দেশে আমরা এ বিষয়ে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি। অন্যান্যদের সঙ্গে ওই ২৯ পরীক্ষার্থীকে সকাল ৯টায় কেন্দ্রে প্রবেশ করতে হবে। রাত ৯টার পর পরীক্ষা শেষে তাদের বাইরে যেতে দেয়া হবে।

এ বছর ওই শিক্ষার্থীদের ১৫ ও ২২ ফেব্রুয়ারির পরীক্ষা রাতে নেয়া হবে।

জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব মিনতি বৈদ্য বলেন, ঢাকা বোর্ডের নির্দেশে আমরা এ বিষয়ে সার্বিক প্রস্তুতি নিয়েছি। এ বছর ১৫ জন ছাত্র ও ১৪ জন ছাত্রী শনিবারের পরীক্ষাগুলো রাতে দেবে। আশা করছি, কোনো প্রকার সমস্যা ছাড়াই ওই শিক্ষার্থীরা রাতে পরীক্ষা দিতে পারবে।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status