ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
উড়ে উড়ে গ্যাস যাচ্ছে বাসা-বাড়ি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 15 February, 2020, 1:12 PM

উড়ে উড়ে গ্যাস যাচ্ছে বাসা-বাড়ি

উড়ে উড়ে গ্যাস যাচ্ছে বাসা-বাড়ি

ব্রাহ্মণবাড়িয়া সদরের বাকাইল গ্রামে উড়ে উড়ে বাসা-বাড়ি ও কারখানায় যাচ্ছে  গ্যাস। বিপজ্জনক উপায়ে গ্যাসের পাইপ গাছে ঝুলিয়ে দেয়া হচ্ছে গ্যাস সংযোগ।

সরেজমিনে দেখা গেছে, গ্রামের বিভিন্ন বাড়ির নলকূপ ও জমি থেকে ওঠা এসব গ্যাস প্লাস্টিকের পাইপের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে। পাইপগুলো গাছের উপর দিয়ে বিভিন্ন কারখানা-বাড়িতে নেয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গ্রামের একটি সিন্ডিকেট অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে লাখ টাকা। কয়েকবার অভিযান চালিয়ে অসংখ্য সংযোগ বিচ্ছিন্ন করলেও সিন্ডিকেটের হোতাদের ধরতে পারেনি উপজেলা প্রশাসন।


নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, ১৫ বছরের বেশি সময় ধরে সিরাজুল ইসলাম ও বিল্লাল আহমেদের নেতৃত্বে বাকাইল গ্রামে ১৫-১৬টি চুন ফ্যাক্টরি গড়ে উঠেছে। এসব ফ্যাক্টরিতে ব্যবহার করা হচ্ছে নলকূপ-জমি থেকে ওঠা পকেট গ্যাস। এছাড়া নূর মিয়া, মাঈনুদ্দিনসহ ৬-৭জন একটি সিন্ডিকেটের মাধ্যমে মজলিশপুর, সুহিলপুর, বুধল ইউপির কয়েক হাজার বাড়িতে অবৈধভাবে সংযোগ দেয়া হয়েছে। এর জন্য প্রতি মাসে পাঁচশ টাকা করে নিচ্ছে তারা।

মজলিশপুর ইউপির ৮ নম্বর ওয়ার্ড সদস্য হাসান মিয়া বলেন, সিন্ডিকেটের সদস্যরা আমাদের চেয়ে শক্তিশালী। এ কারণে আমরা প্রতিবাদ করার সাহস পাই না।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, বাকাইল গ্রামসহ যেসব এলাকায় পকেট গ্যাস অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে, সেখানে মাইকিং করে সর্তক করা হচ্ছে। এর পরও কেউ অবৈধভাবে গ্যাস সংযোগ নিলে তাদের আইনের আওতায় আনা হবে।

ইউএনও পঙ্কজ বড়ুয়া জানান, সিন্ডিকেটটি চলছে কয়েকজন প্রভাবশালীর নেতৃত্বে। তাদের ভয়ে মুখ খুলছে না গ্রামের মানুষ। এ কারণে তাদের ধরা যাচ্ছে না।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ডিজিএম (বিতরণ) জাহিদুর রেজা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার বাকাইল গ্রামে নলকূপ-জমি থেকে যে গ্যাস উঠছে তা পকেট গ্যাস। দুয়েক বছরের মধ্যেই এ গ্যাস ওঠা বন্ধ হয়ে যাবে।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status