ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাজীপুরে বাস-কার্ভাডভ্যান সংঘর্ষে দুইজন নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 15 February, 2020, 12:43 PM

গাজীপুরে বাস-কার্ভাডভ্যান সংঘর্ষে দুইজন নিহত

গাজীপুরে বাস-কার্ভাডভ্যান সংঘর্ষে দুইজন নিহত

গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় যাত্রীবাহী বাস ও কার্ভাডভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

গাজীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঁইয়া জানান, মহানগরীর রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকা থেকে ময়মনসিংহগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি কাভার্ডভ্যানকে পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত ও ১০জন আহত হন।

ওসি আরও জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। নিহত দুইজনের বয়স আনুমানিক ৪০ ও ২০ বছর হবে। হতাহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status