ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভালোবাসা দিবস না, আজ হোক শহিদ দিবস: অমিতাভ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 15 February, 2020, 12:38 PM

ভালোবাসা দিবস না, আজ হোক শহিদ দিবস: অমিতাভ

ভালোবাসা দিবস না, আজ হোক শহিদ দিবস: অমিতাভ

বিশ্বজুড়ে যখন ভালোবাসা দিবস নিয়ে আলোচনা; বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ভালোবাসা দিবসের নাম শহিদ দিবস করতে চান। কারণও জানিয়েছেন তিনি।

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি ভারতে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় পুলিশ সদস্যদের বহনকারী যানবাহন আত্মঘাতী হামলার শিকার হয়। এই হামলার ফলে ৪০ জনকেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ) কর্মী এবং আক্রমণকারী মারা গিয়েছিলেন।

এই হামলার দায়ভার নেয় জঙ্গি সংগঠন জাইশ-ই-মোহাম্মদ। তাই এই দিনটিকে সেনা সদস্যদের শ্রদ্ধা জানিয়ে শোকের করে তুলতে চান অমিতাভ।

অমিতাভ বচ্চন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্তদের উদ্দেশে বলেন, ‘শুনলাম আজ নাকি ভালোবাসা দিবস। ভালোবাসা তো প্রকাশ করা হয় ফুল আর মন দিয়ে। আর ভালোবাসার কথা তো প্রতিদিন হওয়া উচিত।

এক বছর আগে যে ঘটনা হয়েছে একবার তার কথা মনে করুন। এদিনই শহিদ হয়েছিলেন পুলওয়ামায় আমাদের বীর যোদ্ধারা। তাদের কথা স্মরণ করে আজ নত মস্তকে প্রণাম করছি। তাদের সেলাম জানাচ্ছি।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status