ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
জিমে অপু বিশ্বাসের সঙ্গে ছেলে জয়ের ব্যায়ামের ভিডিও ভাইরাল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 15 February, 2020, 12:33 PM

জিমে অপু বিশ্বাসের সঙ্গে ছেলে জয়ের ব্যায়ামের ভিডিও ভাইরাল

জিমে অপু বিশ্বাসের সঙ্গে ছেলে জয়ের ব্যায়ামের ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাস দম্পতির একমাত্র সন্তান আব্রাহাম খান জয়। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বরে ওপার বাংলা কলকাতার একটি হাসপাতালে জন্ম হয় তার। এখন তার বয়স চলছে ৩ বছর পাঁচ মাস। একমাত্র ছেলে জয়কে নিয়ে সারাদিন মেতে থাকেন মা অপু বিশ্বাস।

এরই মধ্যে বসুন্ধরা আবাসিক এলাকার ‘ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’তে প্লে-গ্রুপ পার করেছে জয়। স্কুলেও সে সবার চোখের মণি। অপু বিশ্বাস নিজেই ছেলে জয়কে স্কুলে নিয়ে যাওয়া আসা করেন। ছেলেকে পড়ালেখায় আগ্রহী করে তুলতে তার চেষ্টার শেষ নেই। মাঝে মধ্যেই জয়ের পড়ালেখা, ছবি আঁকা, খেলাধুলার ছবি পোস্ট করেন নিজের ফেসবুক ওয়ালে।

কয়েক দিন আগে জয়ের গান গাওয়ার ভিডিও পোস্ট করেছিলেন অপু বিশ্বাস। জয়ের প্রশংসায় মেতেছিলো নেটিজেনরা। এবার জয়কে নিয়ে জিমে হাজির হয়েছেন অপু। ব্যায়ামে যন্ত্রপাতি দেখে খুশিতে মেতে উঠেছে সে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মায়ের সঙ্গে ব্যায়াম করছে জয়। আজ ভালোবাসা দিবসে সেই ভিডিও অপু নিজেই প্রকাশ করেছেন ফেসবুকে। এই ভিডিওর কমেন্ট ঘরে মা ও ছেলেকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন অপুর ভক্তরা।

প্রসঙ্গত, বাংলাদেশের স্টারকিডদের নিয়ে তেমন আলোচনা হয় না বলা চলে। তবে শাকিব খান-অপু বিশ্বাসের সন্তান জয়কে নিয়ে বেশ মাতামাতি দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় জয়। এই জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে।

তার নামে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একাধিক ফ্যানপেজ রয়েছে। রয়েছে অসংখ্য আইডি। ইনস্টাগ্রামেও এই শিশু তারকার ভক্তের অভাব নেই। তার ব্যক্তিগত আইডির পাশাপাশি ইনস্ট্রাগ্রামে তার নামে গ্রুপও আছে। সবমিলিয়ে ভালোই কাটছে মা ও ছেলের দিনগুলো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status