ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভ্যালেনটাইন ডের রাতে পঞ্চম কন্যার বাবা হলেন আফ্রিদি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 15 February, 2020, 12:02 PM

ভ্যালেনটাইন ডের রাতে পঞ্চম কন্যার বাবা হলেন আফ্রিদি

ভ্যালেনটাইন ডের রাতে পঞ্চম কন্যার বাবা হলেন আফ্রিদি

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ছিল ভ্যালেনটাইন ডে। ওই দিন গভীর রাতেই পঞ্চম কন্যার বাবা হওয়ার দারুণ খবরটি দেন শহীদ আফ্রিদি।

নিজের ইনস্টাগ্রামে পাঁচ কন্যার ছবি পোস্ট করে ক্যাপশনে এই পাকিস্তানি তারকা লিখেছেন, ‘সৃষ্টিকর্তার অশেষ দয়া ও কৃপায় আমি চারজন অপরূপ কন্যার পিতা ছিলাম, এখন তিনি আমাকে পঞ্চম কন্যা উপহার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আমি এই সুখবরটি ভাগাভাগি করলাম। চার থেকে পাঁচ হলো।’

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া আফ্রিদি কদিন পর ৪০ বছরে পা দেবেন। সর্বশেষ তাকে আন্তর্জাতিক আঙিনায় দেখা গেছে ২০১৮ সালের মে মাসে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এসিসির বিশ্ব একাদশের হয়ে খেলতে।

এরপর থেকে নিয়মিত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে যাচ্ছেন আফ্রিদি। মাস কয়েক আগে খেলে গেছেন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল), যেখানে তার দল ছিল ঢাকা প্লাটুন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status