ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
আফগানিস্তানে তুষারধসে নিহত ২১, নিখোঁজ ৭
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 15 February, 2020, 11:54 AM

আফগানিস্তানে তুষারধসে নিহত ২১, নিখোঁজ ৭

আফগানিস্তানে তুষারধসে নিহত ২১, নিখোঁজ ৭

আফগানিস্তানে প্রচণ্ড ঠাণ্ডার পাশাপাশি চলছে ব্যাপক তুষারঝড়সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া। এতে মধ্যাঞ্চলের দাইকুন্ডি প্রদেশে তুষারধসে দুই পরিবারের ২১ জন নিহত ও অন্তত সাত জন নিখোঁজ রয়েছে। গত দুই মাসে দেশটিতে তুষারধস ও আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ জন।

শুক্রবার আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

প্রচণ্ড তুষারঝড়ে ১০ জন আহত হওয়ার পাশাপাশি সাতজন নিখোঁজ রয়েছেন জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ তামিম আজিমি জানান, এতে ৫০টিরও বেশি ঘর ধ্বংস হয়েছে।

ওই এলাকার বেশির ভাগ মহাসড়ক ভারী তুষারপাত ও তুষারধসের কারণে কয়েক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। ঠাণ্ডা আবহাওয়া ও প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।

আফগানিস্তানে শীত শুরু হওয়ার পর থেকে প্রচণ্ড ঠাণ্ডার মাঝে গত দুই মাসে তুষারধস ও আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ জন। আকস্মিক বন্যায় ভেসে গেছে প্রায় আড়াই হাজার বাড়ি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status