ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
তাহসানের প্রশংসায় মূখর হয়ে মুখ খুললেন সৃজিত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 14 February, 2020, 11:15 PM

তাহসানের প্রশংসায় মূখর হয়ে মুখ খুললেন সৃজিত

তাহসানের প্রশংসায় মূখর হয়ে মুখ খুললেন সৃজিত

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান খানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন টলিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। সম্প্রতি ঢাকার একটি হোটেলে বাংলাদেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাহসানকে ভীষণ পছন্দ করার কথাও জানান তিনি।

টলিউডের জনপ্রিয় পরিচালক বলেন, সত্যিই তাহসান আমার থেকে অনেক গুণী মানুষ। এত সুন্দর গান গান, এত সুন্দর পিয়ানো বাজান, এত সুন্দর ছবিতে অভিনয় করেন। ডেফিনেটলি আমি খুবই লাকি যে এ রকম একটা কম্পারিজন উঠেছে, সেখানে তাহসান আবার রিপ্লাইও দিয়েছেন।

‘আমাকে বলতেই হবে যে, তাহসান একজন নিপাট ভদ্রলোক। ওনার সঙ্গে আমার আলাপ হয়েছে। এই পরশু দিনই আমাদের দেখা হলো যখন তাহসান এসেছিলেন আইরাকে (তাহসান-মিথিলার মেয়ে) নিয়ে বেড়াতে যেতে। তো খুব কথা হলো, আড্ডাও হলো। আমার এত ভালো লাগল।’

তিনি আরও বলেন, ‘মিথিলা এবং তাহসানের ভালো মানুষ হওয়ার ফসলই বোধ হয় আইরা। আমি জানি না এই সম্পর্কটা বাংলাদেশের মানুষ বুঝবেন নাকি বুঝবেন না। তবে আমি সত্যিই তাহসানকে খুব পছন্দ করি।’

প্রসঙ্গত, গত বছরের ৬ ডিসেম্বর সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তাহসানের সাবেক স্ত্রী দেশের জনপ্রিয় অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেন সৃজিত। সেই বিয়েতে তাহসান-মিথিলার মেয়ে আইরাও উপস্থিত ছিল।

এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয়। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status