ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
পুরুষ সেজে মেয়েকে বড় করছেন মা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 14 February, 2020, 11:00 PM

পুরুষ সেজে মেয়েকে বড় করছেন মা!

পুরুষ সেজে মেয়েকে বড় করছেন মা!

পুরুষ সেজে এক মা তার নিজের মেয়েকে লালন-পালন করছেন। এ লড়াইয়ে তাকে সাজতে হয়েছে পুরুষ, পরতে হয়েছে পুরুষের মতো পোশাকও। বিরল এ ঘটনাটি পাকিস্তানের। লাহোরের বাসিন্দা ফারহিন। জানা গেছে, লাহোরের আনারকলি বাজারে একটি দোকান চালান ফারহিন। ৯ বছরের মেয়েকে নিয়েই জগৎ তার। পরিবারে কোনও পুরুষ উপার্জনকারী নেই। ফারহিনকেই পরিশ্রম করতে হয় উদয়াস্ত।

কিন্তু বাজারের মতো জনসমাগমপূর্ণ এলাকায় একজন নারী হিসেবে নিরাপদে কাজ করা মোটেই সহজ নয় সেখানে। তাই ফারহিন চুল কেটে ফেলেছেন ছোট করে। প্যান্ট পরে, পুরুষ সেজেই রোজ দোকানে বসেন তিনি। সারাদিন কাজ করে হোস্টেলে ফিরে পোশাক বদলান। ফারহিন একটি হোস্টেলেই থাকেন মেয়েকে নিয়ে। শুধু তাই নয় সারাদিন বাজারে ব্যবসা করার পরে, সন্ধা বেলায় ট্যাক্সিচালক হিসেবে কাজ করেন ফারহিন। পাকিস্তানের মতো দেশে যেখানে নারীস্বাধীনতার আলো এখনও বেশ আবছা, সে দেশে ‘সিঙ্গল মাদার’ শব্দবন্ধটিই বিরল এবং চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জের মুখেই লড়াই করছেন লাহোরের বাসিন্দা ফারহিন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status