ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 14 February, 2020, 10:55 PM

সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭

সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭

সিরিয়ার রাজধানীতে দামেস্ক বিমানবন্দরের কাছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ও সাঈদা জয়নব এলাকায় এ হামলা চালানো হয়।

শুক্রবার আল-হাদাত সম্প্রচারমাধ্যমের খবরে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে বলা হয়েছে, হামলায় ইরান সমর্থিত অন্তত সাত মিলিশিয়া নিহত হয়েছেন।

সিরিয়ান অবজারভেটরি বলেছে, ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু ছিল ইরান সমর্থিত মিলিশিয়ারা।

সংস্থাটি জানিয়েছে, কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

বৃহস্পতিবার চালানো হামলা সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল রেডিওকে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, গত রাতে কী ঘটেছে তা আমার জানা নেই। হয়তো বেলজিয়ান বিমান বাহিনী এ হামলা চালিয়েছে। আমাদের নীতি হলো সিরিয়ায় ইরানকে ঘাঁটি গড়ে তুলতে না দেয়া।সূত্র: আরব নিউজ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status