ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃদ্ধার কান্ড, ৪৩ বছর সংসার করার পর!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 14 February, 2020, 8:03 PM

বৃদ্ধার কান্ড, ৪৩ বছর সংসার করার পর!

বৃদ্ধার কান্ড, ৪৩ বছর সংসার করার পর!

প্রেম মানেনা কোন বয়সের সীমা। হরহামেসা এমন সংবাদ আমরা পরেই থাকি। তাই বলে ৫৪ বছরের ছোট-বড়। অর্থাৎ প্রায় নানীর বয়সই এক বৃন্ধার সাথে প্রেম। এবছর তাদের চতুর্থ বিবাহবার্ষিকী। ইনস্টাগ্রাম দেখলেই বুঝবেন একে অন্যজনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। চতুর্থ বিবাহবার্ষিকীতে এসে উষ্ণতা মাখা ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। ছেলেটির বয়স যখন মেরে কেটে ১৭ তখন বৃদ্ধার বয়স ছিল ৭১। সে সময়ই প্রেমে পড়েন দুজনে। ব্যাস্, একসঙ্গে থাকতে বিয়ের সিদ্ধান্তও নিয়ে ফেলেন তাঁরা।

তাদের নিয়ে যে সমাজে সমালোচনার অন্ত নেই, তাতে পরোয়া করেন না দুজনে। ছেলেটির নাম গ্যারি বৃদ্ধার নাম আমলিডা। তাদের বয়সের ফারাক ৫৪ বছর। গ্যারি ইনস্টাগ্রামে জানিয়েছেন, ”তোমার সঙ্গে যেদিন দেখা হয়েছিল, সেদিনেই প্রেমে পড়ে যাই। ভাবতে পারেনি এরকম গভীরভাবে কাউকে ভালোবাসতে পারবো আমি। নানা টানাপোড়নের মধ্যে দিয়ে বিভিন্ন ঝড় ঝাপটা পার করেছি আমরা। একসঙ্গে সে সময় কাটিয়েছি, তোমার প্রতি আমার ভালবাসা তা যেন নষ্ট না হয়ে যায়। নিঃশর্ত ভাবে ভালবাসতে চাই আমি। জীবনের শেষ দিন পর্যন্ত এভাবেই তোমার যত্ন নিতে চাই। ”

‘দ্য সান’ সংবাদ সংস্থাকে আলমিডা জানিয়েছেন,”৪৩ বছর আমি প্রথম স্বামী ডোনাল্ডের সঙ্গে ঘর করেছি। ২০১৩ সালে সাত মাস অসুস্থ থাকার পর তিনি মারা যান। তারপর আমি নিজেকে খোঁজার চেষ্টা করি। তারপর ওয়ালমার্টে কাজ করা শুরু করি”।

অন্যদিকে গ্যারি আট বছর ধরে তাঁর এক শিক্ষিকাকে ভালোবাসেন। কিন্তু শিক্ষিকা তার ভালোবাসাকে তোয়াক্কা করেনি। সেই দুঃখে হাতাশায় চলে যায় গ্যারি। তখনই গ্যারি ও আমলিডা এক অনুষ্ঠানে দেখা হয়। তারপর আমলিডা সারাক্ষণ ধরে ভাবতে থাকে গ্যারির কথা। এরপরই আসতে আসতে শুরু হয় প্রেমের জাল বোনা। গ্যারি ও আলমিডার ভালোবাসার গল্প ভাইরাল সোশাল মিডিয়ায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status