ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিকিনি প্রসঙ্গে মুখোমুখি বউ-শাশুড়ি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 14 February, 2020, 6:55 PM

বিকিনি প্রসঙ্গে মুখোমুখি বউ-শাশুড়ি

বিকিনি প্রসঙ্গে মুখোমুখি বউ-শাশুড়ি

বলিউডের বরেণ্য অভিনেত্রী শর্মিলা ঠাকুর। সত্তরের দশকে বিকিনি পরে হইচই ফেলে দিয়েছিলেন। সেসময় এই ঘটনায় তিনি ভীষণ সমালোচিত হন। কারণ তখন বিকিনি পরা ভারতীয় নারীর জন্য খুব সহজ ছিল না। বিষয়টি এখনো বলিপাড়ায় আলোচিত হয়।

এবার শাশুড়ি শর্মিলার বিকিনি পরা সেই ছবি নিয়ে প্রশ্ন তুললেন পুত্রবধূ কারিনা কাপুর। ‘হোয়াট উইমেন ওয়ান্ট’ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন কারিনা। অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন শর্মিলা ঠাকুর। এ সময় বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন বউ-শাশুড়ি।

বিকিনি পরার পর আপনার পরিবার, বন্ধু-বান্ধব ও দর্শকের প্রতিক্রিয়া কী ছিল? কারিনার এমন প্রশ্নের জবাবে শর্মিলা ঠাকুর বলেন, ‘আমি তখন লন্ডনে ছিলাম। সেখান থেকে দেশে ফিরে দেখি, ঘটনা যা ঘটার ঘটে গেছে! সৃষ্টিকর্তাকে ধন্যবাদ তখন সামাজিক যোগাযোগমাধ্যম ছিল না। কিন্তু বিষয়টি নিয়ে অনেক গুঞ্জন হয়েছিল। অনর্থক এ বিষয়ে কথা হয়েছিল।’

তিনি আরো বলেন, ‘‘দেশে আসার পর শক্তিজি (পরিচালক শক্তি সামন্ত) জরুরি ভিত্তিতে তার সঙ্গে দেখা করতে বললেন। আমি গেলাম। যাওয়ার পর শক্তিজি বললেন, ‘তুমি কি জানো তুমি কী করেছ? এই ছবিগুলো দেখো। এগুলো কি তোমার ইমেজের সঙ্গে যায়? এটা খুবই খারাপ। এসব কারণে তোমার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে।’ যাই হোক, শক্তিজির ওখান থেকে বাসায় ফিরে টাইগারকে (স্বামী মনসুর আলী খান) টেলিগ্রাম করে বিষয়টি জানালাম। সে বলল, এটা কোনো বিষয় না। আমার মনে হচ্ছে, বিকিনিতে তোমাকে সুন্দর দেখাচ্ছে! সেদিন টাইগারের ওই কথাটি আমাকে ভীষণ সাহস জুগিয়েছিল।’’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status