ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভাবি ডাক শুনেই চটে গেলেন সারা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 14 February, 2020, 6:50 PM

ভাবি ডাক শুনেই চটে গেলেন সারা

ভাবি ডাক শুনেই চটে গেলেন সারা

আজ শুক্রবার মুক্তি পেয়েছে লাভ আজ কাল। এই সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন হালের আলোচিত জুটি কার্তিক আরিয়ান ও সারা আলী খান।

সিনেমার পাশাপাশি কার্তিক-সারার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বলিপাড়ায় চর্চা চলছে। অনেকদিন থেকে শোনা যাচ্ছে, তারা প্রেম করছেন। যদিও এ গুঞ্জন বরাবরই অস্বীকার করে আসছেন এই জুটি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন কার্তিক আরিয়ান। এতে দেখা যাচ্ছে, কয়েকজন ভক্তের সঙ্গে ফুটবল খেলছেন কার্তিক। সেখানে হঠাৎ উপস্থিত হন সারা। এই অভিনেত্রীকে দেখে একজন বলে ওঠেন, ‘কার্তিক ভাই, ভাবি এসেছে।’ কথাটি শুনেই চটে গিয়ে সারা বলেন, ‘ভাবি কাকে বলছো?’ কার্তিককে লক্ষ্য করে এই অভিনেত্রী বলতে থাকেন, ‘তুমি এগুলো বলতে বলেছো?’ এরপর এই অভিনেতাকে মারতে থাকেন।

লাভ আজ কাল সিনেমার সেট থেকেই কার্তিক-সারা প্রেমের গুঞ্জন শুরু হয়। এই সিনেমায় অতীত ও বর্তমানের দুটি প্রেম কাহিনি তুলে ধরা হয়েছে। সারার চরিত্রের নাম জয়ী। অন্যদিকে রঘু ও বীর চরিত্রে দেখা যাবে কার্তিককে। ইমতিয়াজ আলী পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন—আরুশি শর্মা, রণদীপ হুদা প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status