ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
অ্যান্টার্কটিকা নিয়ে ভয়ানক তথ্য দিলেন গবেষক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 14 February, 2020, 4:24 PM

অ্যান্টার্কটিকা নিয়ে ভয়ানক তথ্য দিলেন গবেষক

অ্যান্টার্কটিকা নিয়ে ভয়ানক তথ্য দিলেন গবেষক

অ্যান্টার্কটিকা নিয়ে ভয়ানক তথ্য দিয়েছেন ব্রাজিলিয়ান গবেষক কার্লোস শায়েফার। বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে পৃথিবীর সর্ব দক্ষিণে বরফাচ্ছাদিত মহাদেশটির ব্যাপারে এ তথ্য জানান।

ওই গবেষকের বরাতে এএফপি জানায়, গত ৯ ফেব্রুয়ারি মহাদেশটির উত্তর প্রান্তে সেমোর দ্বীপে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। সেখানে ২০ দশমিক ৭৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিদ্যমান পাওয়া গেছে। যা ইতিহাসে প্রথমবারের মতো ওই অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা।

ওই গবেষক এএফপিকে জানান, ওই দ্বীপে সর্বশেষ ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু কখনই ২০ ডিগ্রি সেলসিয়াস দেখা যায়নি।

এদিকে তাপমাত্রা স্থায়ী নয় জানিয়ে তিনি আরো জানান, এটি কম সময় বিদ্যমান ছিল। কিন্তু বৈশ্বিক উষ্ণতার প্রভাব এখানে নেই। ওই এলাকায় কোনো বিশেষ কিছু ঘটার ফলে এমন তাপমাত্রা হয়েছে বলে ধারণা করা হয়েছে।

জানুয়ারি মাসে জাতিসংঘ জানায়, গত ১২ বছরে স্বরণকালের উষ্ণতা দেখা যাচ্ছে। এর মধ্যে ২০১৬ সালে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল। এরপরই উষ্ণতার দিক থেকে ২০১৯ সালেকে দেখা গেছে। অন্যদিকে চলতি বছরের জানুয়ারিকে উষ্ণতম সময় হিসেবে রেকর্ড করেছেন বিজ্ঞানীরা।

তারা জানান, বৈশ্বিক উষ্ণতায় পৃথিবীর বরফ গলে জীববৈচিত্র হুমকির মুখে পড়ে যাচ্ছে। এতে পৃথিবীর কোটি কোটি মানুষ আশ্রয়হীন হওয়ার শঙ্কা রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status