ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করবেন ট্রাম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 14 February, 2020, 4:18 PM

বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করবেন ট্রাম্প

বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করবেন ট্রাম্প

বর্তমানে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম হলো মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি)। ৯০ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামের তকমা থাকছে না আর বেশিদিন। বিশ্বের সবচেয়ে বড় সরদার প্যাটেল স্টেডিয়ামের নির্মাণকাজ চলছে ভারতে।

গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে, স্টেডিয়ামের সংস্কার কাজ প্রায় শেষের দিকে। স্টেডিয়ামটিতে একসঙ্গে ১ লাখ ১০ হাজার দর্শক বসে খেলা উপভোগ করতে পারবে। সবকিছু ঠিক থাকলে স্টেডিয়ামটি উদ্বোধন করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দুইদিনের সফরে ভারতে আসছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সফরকে সামনে রেখে প্রস্তুতির ঘাটতি রাখছে না মোদী সরকার। বিমানবন্দর থেকে স্টেডিয়াম পর্যন্ত রাস্তা সাজানো হকবে দেড় লাখ ফুলদানি দিয়ে।

২৪ ফেব্রুয়ারি ভারত আসবেন ট্রাম্প। আর ২৫ ফেব্রুয়ারি উদ্বোধন করবেন ১ লাখ ১০ হাজার আসনের স্টেডিয়ামটি। উদ্বোধনের দিন স্টেডিয়ামে উপস্থিত থাকতে পারে ১ লাখ ২৫ হাজার মানুষ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status