ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
লাল শাড়িতে উষ্ণতা ছড়াছে মৌনি রায়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 10 February, 2020, 12:02 PM

লাল শাড়িতে উষ্ণতা ছড়াছে মৌনি রায়

লাল শাড়িতে উষ্ণতা ছড়াছে মৌনি রায়

যদি আপনি লাল শাড়ির ভক্ত হয়ে থাকেন, তবে বলিউড অভিনেত্রী মৌনি রায়ের শাড়ির দিকে একটু নজর দেওয়া উচিত। সম্প্রতি, বলিউডের এই টিভি তারকা একটি লাল শাড়ি পরিহিত ছবি তাঁর ইন্সটাগ্রামের পেজে শেয়ার করেছেন। যা রীতিমত আগুন ছড়াছে ইন্সটাগ্রামে।

ইন্সটাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, মৌনি রায়ের পরনে রয়েছে একটি টকটকে লাল শাড়ি। যা তাঁকে যেন আরও রঙিন করে তুলেছে। আভান্তিকা এস পারওয়ানির ডিজাইন করা এই রাফলেটের লাল রঙের শাড়িটি যেন নববধূদের জন্য আদর্শ। নতুন বিয়ের পর এই শাড়ি যেন তাঁদের সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে তুলবে।


মৌনির এই অভূতপূর্ব লাল শাড়িতে তাঁর স্টাইল নির্দেশনা করেছেন অনিশা জৈন। এবং তাঁর এই সুন্দর কানের দুলটি নেওয়া হয়েছে জিওঙ্কা ইন্ডিয়া থেকে। আমরা সবাই জানি লাল রঙ যেমন শুভ তেমনই সৌন্দর্যের দিক থেকেও অপূর্ব। তাইতো আধুনিক মহিলাদের জন্য পারফেক্ট ফ্যাশনেবল লেডি হিসেবে, বিভিন্ন সময়ে নেটপাড়ায় রঙবেরঙের পোষাকে ঘোরাফেরা করতে দেখা যায় মৌনি রায়কে।


তবে, সুন্দর লাল শাড়ি পরার ক্ষেত্রে এই ভ্যালেন্টাইন মাসের চেয়ে আর কোনও ভালো সময় থাকতে পারে না। আপনার কি মত? এবং কেন লাল নয়? লাল হল প্রেম এবং ফ্যাশনের রঙ। যা প্রতিটি মহিলাই পরতে পছন্দ করেন। তাহলে এই ভ্যালেন্টাইন মাসে প্রিয়জনকে চমকে দিতে এবং নিজেকে একটু অন্যভাবে তুলে ধরতে আপনিও ট্রাই করতে পারেন লাল রঙ। তারপর দেখুনই না কি হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status