ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘নাগরিকত্বের প্রতিশ্রুতি পেলে ৮ কোটি বাংলাদেশি ভারতে চলে আসবে’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 10 February, 2020, 11:57 AM

‘নাগরিকত্বের প্রতিশ্রুতি পেলে ৮ কোটি বাংলাদেশি ভারতে চলে আসবে’

‘নাগরিকত্বের প্রতিশ্রুতি পেলে ৮ কোটি বাংলাদেশি ভারতে চলে আসবে’

নাগরিকত্বের প্রতিশ্রুতি পেলে অর্ধেক বাংলাদেশি ভারতে চলে আসবে বলে মন্তব্য করেছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি।

রোববার হায়দ্রাবাদে এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

রেড্ডি বলেন, ভারতে আসার জন্য বাংলাদেশিরা মুখিয়ে আছে। শুধুমাত্র নাগরিকত্বের প্রতিশ্রুতি পেলে বাংলাদেশের অর্ধেক মানুষ

ভারতে চলে আসবে। সে দেশ অর্ধেক খালি হয়ে যাবে।

‘তার পর তাদের দায়িত্ব কে নেবেন? কেসিআর (তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী)? নাকি রাহুল গান্ধী?’

বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করার জন্য তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওসহ বিরোধীদের তীব্র

সমালোচনা করেন মোদি সরকারের এই মন্ত্রী।

এই আইন দেশের ১৩০ কোটি নাগরিকের বিরোধী বলে কেসিআর যে দাবি করেছেন তা প্রমাণ করার চ্যালেঞ্জও ছুঁড়ে দেন তিনি।

বিজেপির এই নেতা বলেন, ‘বিরোধীরা অনুপ্রবেশকারীদের নাগরিকত্বের দাবি জানাচ্ছে। দেশের ১৩০ কোটি নাগরিকের মধ্যে এক জনের বিরুদ্ধেও যদি সিএএ-তে কিছু বলা হয়ে থাকে কেন্দ্রীয় সরকার তা পর্যালোচনা করতে প্রস্তুত, তবে তা কখনোই পাকিস্তানি বা বাংলাদেশি মুসলিমদের জন্য নয়।’ সূত্র: এই সময়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status