ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
নওগাঁয় ঘুমন্ত ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 10 February, 2020, 11:49 AM

নওগাঁয় ঘুমন্ত ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

নওগাঁয় ঘুমন্ত ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

নওগাঁর আত্রাই উপজেলায় ঘুমন্ত অবস্থায় এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম আরিফুল ইসলাম (৩৭)।

সোমবার রাতে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের বাঁকাগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি মাছ ব্যবসায়ী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম ব্যবসার কাজে পরিবারসহ আত্রাই সদরে থাকেন।

সাংসারিক প্রয়োজনে তিনি একা রোববার বিকালে নিজ গ্রাম উপজেলার বাঁকাগ্রামে ফেরেন। এর পর রাত ৯টার দিকে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।

পাশের ঘরে তার চাচা রেজাউল ইসলাম ও চাচিও ঘুমিয়ে ছিলেন।

ভোর ৪টার দিকে চাচা রেজাউল ইসলাম ভাতিজা আরিফুল ইসলামকে নামাজ পড়ার জন্য ডাকতে যান। তিনি দরজা খোলা অবস্থায় দেখতে পান। এর পর ভেতরে গলাকাটা ও শরীরে বিভিন্ন স্থানে ক্ষত অবস্থায় ভাতিজাকে দেখতে পান। পরে থানা পুলিশকে সংবাদ দেয়া হয়।

ভোঁপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানবক্স বলেন, ব্যবসার জন্য আরিফুল ইসলাম আত্রাই সদরে থাকতেন। শুনেছি ইরি-বোরো রোপণের জমিতে পানি দেয়ার জন্য রোববার বাড়িতে আসছেন।

রাতের মধ্যে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। তবে ব্যবসাসংক্রান্ত জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথার পেছনে ও বুকসহ শরীরের বেশ কয়েকটি স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status