এ বছরের ভালোবাসা দিবস উপলক্ষ্যে নতুন একটি গান প্রকাশ করতে যাচ্ছেন হৃদয় খান। হৃদয় খানের সঙ্গীতায়োজনে ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হবে 'এই নিশি তোমার আমার' নামের একটি গান।
নির্মাতা প্রতিষ্ঠান গানের ডালির ইউটিউব চ্যানেলে ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হবে ভালোবাসা দিবসের বিশেষ এই গানটি। এইচকে প্রোডাকশনে গানটির মিউজিক ভিডিও তৈরি করেছেন হৃদয় খান।
যাপিত জীবনে ভালোবাসার মাত্রা, সম্পর্কের যোগ-বিয়োগ, বেঁচে থাকার অনন্য উদ্দীপনার ছাপ মিলবে গানটিতে।
মিউজিক ভিডিওর ভাবনা ও পরিকল্পনা হৃদয় খানের নিজেরই।
হৃদয় খান জানান, ‘ভিন্ন ধারার কিছু করার উৎসাহেই কাজটি করেছি। দর্শক ও শ্রোতাদের আগ্রহ জাগাবে গানটি।’ গানটি লিখেছেন মিলন মাহমুদ।