ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
আজীবন ক্ষমতায় থাকার বাসনা ডোনাল্ড ট্রাম্পের!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 10 February, 2020, 10:46 AM

আজীবন ক্ষমতায় থাকার বাসনা ডোনাল্ড ট্রাম্পের!

আজীবন ক্ষমতায় থাকার বাসনা ডোনাল্ড ট্রাম্পের!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করে আজীবন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকার বাসনা প্রকাশ করেছেন।

ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন– এই ভিডিও কখনও পুরনো হবে না। ট্রাম্প এর আগেও দুবার একই ভিডিও প্রকাশ করেছিলেন।

গতকাল রোববার মার্কিন প্রেসিডেন্ট প্রথম ভিডিও প্রকাশ করার পর নিজের পুরনো আরেকটি টুইটার বার্তা পুনঃপ্রকাশ করেন।

ওই বার্তায় তিনি একজন বিশ্লেষকের বক্তব্য তুলে ধরেছিলেন, যেখানে ওই বিশ্লেষক বলেছিলেন- অন্য সব প্রেসিডেন্টের চেয়ে এই প্রেসিডেন্ট বেশি কাজ করেছেন।’

এর পর প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন– ‘তিনি সম্পূর্ণ সত্য বলেছেন।’

তবে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে পরিচালিত এক জরিপে দেখা গেছে, দেশটির ৬০ শতাংশ মানুষ প্রেসিডেন্ট ট্রাম্পের কাজে অসন্তুষ্ট হয়ে আছেন।

এ ছাড়া ২০১৮ সালে দৈনিক গড়ে ১৫টি মিথ্যে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত বছরটি ট্রাম্পের জন্য ছিল মিথ্যা, ভুল বিবৃতি ও বিভ্রান্তিকর তথ্যের বছর।

আর এসব মিথ্যা কথার বেশিরভাগই বলেছে ইরান, নিউইয়র্ক টাইমস পত্রিকা এবং সাবেক ফার্স্টলেডি ও ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন সম্পর্কে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status