ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ফেসবুকে উষ্ণতা ছড়াচ্ছেন পরী-সজল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 5 February, 2020, 3:25 PM

ফেসবুকে উষ্ণতা ছড়াচ্ছেন পরী-সজল

ফেসবুকে উষ্ণতা ছড়াচ্ছেন পরী-সজল

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম আলোচিত নায়িকা পরীমণি। ‘গ্ল্যামার গার্ল’খ্যাত এই লাস্যময়ী আবারো উষ্ণতা ছড়ালেন ফেসবুকে। অভিনেতা সজলের সঙ্গে তিনি জুটি বেঁধে অভিনয় করছেন ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’তে। যার শুটিংয়ের কিছু স্থিরচিত্র নিজের ফেসবুকে শেয়ার করেছেন পরী। যাতে অন্তরঙ্গভাবে ধরা দিয়েছেন পরী ও সজল।

তাদের উষ্ণতা ছড়ানো এই স্থিরচিত্র নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। যার মধ্য দিয়ে আলোচনার উঠে এসেছে এই জুটি। জানা গেছে, সহিদ-উন-নবীর পরিচালনায় পরী ও সজলকে এই ওয়েব সিরিজে বেশ কিছু রোম্যান্টিক দৃশ্যে দেখা যাবে। রোম্যান্টিক-অ্যাকশন-থ্রিলার গল্পের ‘পাপ ড্যাডি’তে পরী অভিনয় করছেন টিনা চরিত্রে আর সজলকে দেখা যাবে সুলতানের ভূমিকায়।
পরী ও সজল ছাড়াও এতে আরো অভিনয় করছেন আবুল কালাম আজাদ, সালাউদ্দিন লাভলু, ইন্তেখাব দিনার ও বিজরী বরকত উল্লাহসহ অনেকে। সাত পর্বের এই ওয়েব সিরজিটির মূল গল্প মেহেদী হাসান ও মুশফিকুর রহমানের, কিছু অংশ চিত্রনাট্য করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। অনলাইন প্ল্যাটফর্ম বঙ্গবিডির ব্যানারে ২৬ জানুয়ারি থেকে গাজীপুরের ত্রিমোহনীর ময়নারটেকে এর শুটিং শুরু হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status