ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
রামমন্দির নির্মাণে ট্রাস্ট গঠনের ঘোষণা দিলেন মোদি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 5 February, 2020, 1:31 PM

রামমন্দির নির্মাণে ট্রাস্ট গঠনের ঘোষণা দিলেন মোদি

রামমন্দির নির্মাণে ট্রাস্ট গঠনের ঘোষণা দিলেন মোদি

রামমন্দির নির্মাণের জন্য ট্রাস্ট গঠন করতে কেন্দ্রীয় সরকারকে তিন মাস সময় দিয়েছিল ভারতের সুপ্রিম কোর্ট। ২০১৯ সালের ৯ নভেম্বরে সে দেশের সুপ্রিম কোর্টের ওই রায়ের পর, দিল্লি নির্বাচনের তিন দিন আগে আজ বুধবার লোকসভায় সেই ট্রাস্ট গঠন করার ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জানা গেছে, ট্রাস্ট গঠনের জন্য সুপ্রিম কোর্ট যে সময়সীমা বেঁধে দিয়েছিল, সেটাও শেষ হওয়ার মুখে। আজ লোকসভায় মোদি বলেন, আমার সরকার সিদ্ধান্ত নিয়েছে, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র নামে একটি ট্রাস্ট গঠন করা হবে। ওই ট্রাস্ট রাম মন্দির নির্মাণ ও সেই সম্পর্কিত যাবতীয় বিষয় নিয়ে স্বাধীন ভাবে সিদ্ধান্ত নেবে।

প্রসঙ্গ, এর আগে বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা করেছে ভারতের সুপ্রিম কোর্ট। সেই রায়ে বাবরি মসজিদের জায়গা রামমন্দিরকে দিয়ে দেওয়ার নির্দেশ রয়েছে এবং মসজিদের জন্য বিকল্প পাঁচ একর জমি দেওয়ার কথা বলা আছে।

এবার রামমন্দির নির্মাণের জন্য ট্রাস্ট গঠন করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status