ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১ নভেম্বর ২০২৬ ● ১৫ কার্তিক ১৪৩৩
চাকরি করব না, চাকরি দেব এই চিন্তা থাকতে হবে: প্রধানমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 30 January, 2020, 7:29 PM

চাকরি করব না, চাকরি দেব এই চিন্তা থাকতে হবে: প্রধানমন্ত্রী

চাকরি করব না, চাকরি দেব এই চিন্তা থাকতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে কেউ যেন বেকার না থাকে। বাংলাদেশে অনেকেই এমন চিন্তা করে, কেউ চাকরি না করলেই বেকার। এ মানসিকতা বদলাতে হবে। অনলাইনে এখন অনেকে অর্থ উপার্জন করছে। ফ্রিল্যান্সার হিসেবে লাখ লাখ টাকা উপার্জন করছে। কিন্তু এটিকে অনেকে কাজ মনে করেন না। এ মানসিকতা বদলাতে হবে। পাশাপাশি চাকরি করব না, চাকরি দেব- সেই চিন্তা থাকতে হবে।

আজ বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, বহুমুখী কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করা সম্ভব। যারা স্বপ্রণোদিত হয়ে উদ্যোক্তা হবে তাদের জন্য ঋণের ব্যবস্থা করেছে সরকার। আগে দেখতে হবে নিজে কতটুকু কাজ করতে পারবো। আমি জানি, আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী। তাদের এমন মানসিকতা থাকবে যে, আমি শুধু শুধু চাকরি করবো কেন, ১০টা চাকরি দিব। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status