ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬ ● ১৪ কার্তিক ১৪৩৩
১৮টি মডেল মসজিদ হচ্ছে কুমিল্লায়
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 January, 2020, 7:13 PM

১৮টি মডেল মসজিদ হচ্ছে কুমিল্লায়

১৮টি মডেল মসজিদ হচ্ছে কুমিল্লায়

কুমিল্লায় ২৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ১৮টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। এরইমধ্যে জেলা সদর ও উপজেলাগুলোতে জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। চলতি বছরে ডিসেম্বরের মধ্যে এ প্রকল্প শেষ হওয়ার কথা রয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লা কার্যালয়ের তথ্য অনুযায়ী, এসব মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনে ২৩৫ কোটি আট লাখ ৭১ হাজার টাকা ব্যয় হবে।

আরো জানা গেছে, জেলা সদরে এসব স্থাপনা নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ৬১ লাখ ৮১ হাজার টাকা, আদর্শ সদর উপজেলায় ১৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা, সদর দক্ষিণে ১২ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার টাকা, বরুড়ায় ১২ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার টাকা, ব্রাহ্মণপাড়ায় ১২ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার টাকা, বুড়িচংয়ে ১৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা, চান্দিনায় ১২ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার টাকা, চৌদ্দগ্রামে ১৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা, দাউদকান্দিতে ১২ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার টাকা, দেবিদ্বারে ১৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা, হোমনায় ১৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা, লাকসামে ১২ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার টাকা, মুরাদনগরে ১৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা, নাঙ্গলকোটে ১২ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার টাকা, মেঘনায় ১২ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার টাকা, তিতাসে ১৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা, মনোহরগঞ্জে ১২ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার টাকা, লালমাইয়ে ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার টাকা।

ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুস সাকিব জানান, জেলা সদরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ভবন হবে চারতলা, উপজেলায় মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র ভবন হবে তিন তলা। এতে ইসলামিক ফাউন্ডেশনের অফিস, লাইব্রেরি, বিশ্রামাগার, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status