ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাবেক ইউপি মেম্বারের গুলিতে এসএসসি পরীক্ষার্থী নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 January, 2020, 6:28 PM

সাবেক ইউপি মেম্বারের গুলিতে এসএসসি পরীক্ষার্থী নিহত

সাবেক ইউপি মেম্বারের গুলিতে এসএসসি পরীক্ষার্থী নিহত

গোপালগঞ্জে এক সাবেক ইউপি সদস্যের গুলিতে রনি হাওলাদার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সে ওই এলাকার আনোয়ার হাওলাদারের ছেলে ও বলাকইড় আজাহারিয়া উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম পূর্বপাড়া এলাকায় দুই পক্ষের সংঘর্ষের সময় সে নিহত হয়। এ সময় আরো অন্তত ১০ জন আহত হয়। পরবর্তীতে কোনো অঘটন যাতে না ঘটে সে জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শেখ বংশের নতুন শেখকে মোল্লা বংশের রহিম মোল্লা, ভুলু মোল্লা ৪/৫ দিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধর করে। এ ঘটনার জের ধরে আজ বৃহস্পতিবার সকালে রহিম মোল্লাকে চড় থাপ্পড় মারে নতুন শেখ। এ নিয়ে শেখ ও মোল্লা এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এরই একপর্যায়ে সাবেক ইউপি মেম্বার আজিজুল শেখ নিজের বন্দুক দিয়ে গুলি ছুড়লে রনি হাওলাদারের গায়ে গুলি লাগলে ঘটনাস্থলেই সে নিহত হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, এলাকার অধিপত্য বিস্তার নিয়ে বনগ্রাম এলাকায় আজিজুল শেখ ও ইউসুফ মোল্লার মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। আজ বৃহস্পতিবার সকালে এ দুই বংশের লোকজন বনগ্রাম পূর্বপাড়া এলাকায় সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় করপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আজিজুল শেখ গুলি ছোড়েন। লোকজনের মধ্যে রনি হাওলাদারও দাড়িয়ে সংঘর্ষ দেখছিল। এ সময় হঠাৎ করে আজিজুল শেখের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে সে নিহত হয়। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্তি পুলিশ সুপার (সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status