ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
'কুফা' ধারাভাষ্যকার!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 January, 2020, 6:15 PM

'কুফা' ধারাভাষ্যকার!

'কুফা' ধারাভাষ্যকার!

পছন্দের দল হেরে গেলে বন্ধুদের মাঝে কাউকে 'কুফা' বানিয়ে ফেলা বহুল প্রচলিত। স্রেফ মজা করেই ক্রিকেটপ্রেমীরা এটা করে থাকেন। তবে যার সঙ্গে মজা করা হয়, তিনি মাঝেমধ্যে ক্ষেপে যে যান না, তা গ্যারান্টি দিয়ে বলা যায় না। এবার পাওয়া গেল 'কুফা ধারাভাষ্যকার'! শেষ ৭ মাসে ৩ বার সুপার ওভারে হেরেছে নিউজিল্যান্ড; প্রতিবারই ধারাভাষ্য দিচ্ছিলেন সাবেক কিউই ক্রিকেটার ইয়ান স্মিথ। বেশ কাকতালীয় একটা ব্যাপার বটে!

ভারতের বিপক্ষে সুপার ওভারে যাওয়া ওই ম্যাচ একার হাতে নিয়ন্ত্রণে নিয়েছিলেন রোহিত শর্মা। টেনশনের মুহূর্তে সাবেক কিউই উইকেটরক্ষক ইয়ান স্মিথ ধারাভাষ্যকক্ষে বলেন, 'ওদের জন্য আমাকেও জীবনের কয়েকটা বছর হারাতে হয়েছে'। মজা করেই কথাগুলো বলেছিলেন স্মিথ। কিন্তু এই পরিসংখ্যান সামনে আসতেই অনেক কিউই সমর্থকের প্রশ্ন, স্মিথ কি তা হলে সুপার ওভারে নিউজিল্যান্ডের জন্য 'অপয়া'?

ধারাভাষ্য দিতে বসে মাঠের উত্তেজনা অনুভব করতে শুরু করেন ইয়ান স্মিথ। তিনি ধারাভাষ্য দিতে বসলে সুপার ওভারে কিউইদের কপাল পোড়ে। সেই প্রসঙ্গ উত্থাপন করে স্মিথ বলেন, 'এই সুপার ওভার যদি টাই হয়, তাহলে আমি অবসর নেব। ওদের জন্য জীবনের কয়েকটা বছর আমাকেও হারাতে হয়েছে।' তবে এ রকম টেনশনের মুহূর্ত যে তিনি উপভোগও করেন, তা জানাতে ভোলেননি স্মিথ। তার আশঙ্কা অবশ্য সত্যি হয়নি। হ্যামিল্টনের সুপার ওভারে ম্যাচ 'টাই' হওয়ার বদলে জিতে গেছে ভারত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status