ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
গোপনে বন্ধুর সঙ্গে হিনা খানের ডেট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 January, 2020, 6:02 PM

গোপনে বন্ধুর সঙ্গে হিনা খানের ডেট

গোপনে বন্ধুর সঙ্গে হিনা খানের ডেট

মুক্তি পেল  হিনা খানের নতুন সিনেমা হ্যাকড-এর গান 'তু যো মিলি'।  জিত গঙ্গোপাধ্য়ায়ের সুরে তু যো মিলি শোনা যাচ্ছে ইয়াসির দেশাইয়ের গলায়।
পরিচালক বিক্রম ভাটের এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। পাশাপাশি এই সিনেমায় এক্কেবারে অন্যরকম লুকে দর্শকদের সামনে হাজির হচ্ছেন হিনা খান।

তু যো মিলি-তে হিনা খান যে উত্তাপ ছড়াতে শুরু করেছেন, তা স্পষ্ট করে দিয়েছেন অভিনেত্রী। একজন স্টকার কীভাবে হিনার জীবন শেষ করে দিতে পারেন, তা স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছে হিনা খানের এই সিনেমা। বলিউডে পা রেখে হিনা খান কি এবার প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় নিজের নাম লিখিয়ে নেবেন, তা অবশ্য সময়ই বলবে।

টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ইয়ে রিসতা ক্যা কহেলতা হে থেকে বেরিয়ে বিগ বসের ঘরে হাজির হন হিনা খান। সলমন খানের রিয়েলিটি শো থেকে জনপ্রিয়তার দৌলতে এরপর বিক্রম ভাটের সিনেমায় অভিনয়ের সুযোগ পান হিনা। বিক্রম ভাটের সিনেমার আগে অরিজিত সিংয়ের অ্যালবামেও দেখা যায় হিনাকে। অরিজিত সিংয়ের এই অ্যালবামে বিগ বসের আরও এক প্রতিযোগী প্রিয়াঙ্ক শর্মার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন হিনা খান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status