ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
গান গেয়ে ভাইরাল ছেলে, কাঁদলেন অপু বিশ্বাস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 January, 2020, 4:08 PM

গান গেয়ে ভাইরাল ছেলে, কাঁদলেন অপু বিশ্বাস

গান গেয়ে ভাইরাল ছেলে, কাঁদলেন অপু বিশ্বাস

‘আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও

গোলাপকে বলি তুমি মিষ্টি নও

আমার মায়ের মতো

মা যে আমার সবার সেরা

অনন্ত কাল অবিরত।

একমাত্র ছেলে ছোট্ট জয়ের কণ্ঠে এই গান শুনে কেঁদেই ফেললেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এতে আশপাশের সবাইও আবেগী হয়ে ওঠেন। তাৎক্ষণিক তা ভিডিও করেন নায়িকা তমা মির্জা। বুধবার অপু বিশ্বাসের বাসায় সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কয়েকজন শিল্পী গান পরিবেশন করছিলেন। তা উপভোগ করছিল আব্রাম খান জয়। একপর্যায়ে নিজে একা একা গাইতে শুরু করে। বিষয়টি টের পান কণ্ঠশিল্পী মম। তার পর মাইক্রোফোন ধরলে গেয়ে শোনায় জয়।

পরে সেই ভিডিওটি সামাজিকমাধ্যমে ছেড়ে দেন। ভিডিওটি পোস্ট করে তমা মির্জা লেখেন– ওহ মাই গড, ইউ আর দ্য মোস্ট লাকিয়েস্ট মাম ইন দি ইউনিভার্স, অপু বিশ্বাস। শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের গান গাওয়ার সেই ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

বেশ কয়েক দিন আগে মা-বাবাকে নিয়ে সুরে সুরে সে গেয়েছে ‘মাম্মি অ্যান্ড ড্যাডি আই লাভ ইউ/কাম টু মি হোয়েন আই কল ইউ’। সামাজিকমাধ্যমে সেই ভিডিও বেশ তারিফ কুড়িয়েছিল। এবার মাকে নিয়ে গাইলেন আব্রাম। ফেসবুকেও এই ভিডিও বেশ প্রশংসা কুড়িয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status