ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
মোটরসাইকেল কেনার জন্য স্ত্রী'কে বিক্রি করে দিলেন স্বামী!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 15 January, 2020, 6:41 PM

মোটরসাইকেল কেনার জন্য স্ত্রী'কে বিক্রি করে দিলেন স্বামী!

মোটরসাইকেল কেনার জন্য স্ত্রী'কে বিক্রি করে দিলেন স্বামী!

মোটরসাইকেল কেনার জন্য নিজের স্ত্রী'কে বিক্রি করে দিলেন এক ব্যাক্তি৷ ভারতের মধ্যপ্রদেশের বৈতুল জে'লায় এমনই এক ঘটনা ঘটেছে৷ আসলে সেই ব্যাক্তির একটি মোটরসাইকেল কেনার ইচ্ছা ছিল৷ তবে সাধ থাকলেও সাধ্য নেই। তাই স্ত্রী'কে ৫০ হাজার টাকায় বিক্রি করে তিনি সেই টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনেন৷ সেই ব্যাক্তির একটি দেড় বছরের পুত্র সন্তান আছে।

জানা যায়, সেই নারীকে তার স্বামী এক দালালের কাছে বিক্রি করার পর ওই দালাল অন্য এক ব্যাক্তির কাছে তাকে আরও চড়া দামে বিক্রি করে দেয়৷ সেই নারীর বাবা পু'লিশের কাছে মেয়ে নিঁখোজ হয়ে যাওয়ার অ'ভিযোগ দায়ের করলে ঘটনার কথা সামনে আসে৷

উচ্চপদস্থ পু'লিশ কর্মক'র্তার নির্দেশে ত'দন্তে নেমে নির্যাতিতা সেই নারীকে উ'দ্ধার করে পু'লিশ৷ পু'লিশ জানিয়েছে, পু'লিশের দল প্রথমে দালালের বাড়িতে গেলে তারা সেখানে কাউকেই খুঁজে পাওয়া যায়নি৷ এরপর তারা সেই নারীকে খুঁজতে শুরু করলে গুনা জে'লার চাচৌড়া গ্রামে তাকে পাওয়া যায়৷ তাকে উ'দ্ধার করার পর পু'লিশ অ'ভিযুক্ত স্বামী সাহেব লাল উদকে, দালাল অরবিন্দ মীনা ও দিলীপ পালিওয়ালের বি'রুদ্ধে মানব পাচারের ধারায় মা'মলা দায়ের করেছে৷

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status