ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
মিন্নির জামিন বাতিলের বিষয়ে আবেদনের শুনানি পেছাল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 15 January, 2020, 6:12 PM

মিন্নির জামিন বাতিলের বিষয়ে আবেদনের শুনানি পেছাল

মিন্নির জামিন বাতিলের বিষয়ে আবেদনের শুনানি পেছাল

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় জামিনে থাকা আসামি আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন বাতিলের বিষয়ে আবেদনের শুনানি পিছিয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকালে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে জামিন বাতিলের বিষয়ে শোকজের জবাব দাখিল করেন মিন্নির আইনজীবী। পরে আদালত আগামী ২৬ জানুয়ারি শোকজের জবাবের শুনানির দিন ধার্য করেন।

এ বিষয়ে মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, মিন্নির জামিন কেন বাতিল হবে না- মর্মে আদালতের দেয়া শোকজের জবাব আমি আজ আদালতে দাখিল করেছি। উভয় পক্ষের আইনজীবীদের আবেদনের জন্য আদালত শোকজের জবাব শুনানির জন্য ২৬ জানুয়ারি দিন ধার্য করেছেন।

তিনি আরও বলেন, মিন্নি জামিনে থাকা অবস্থায় কোনো প্রকার জামিনের শর্ত ভঙ্গ করেনি। মিন্নিকে হয়রানি করার জন্য জামিন বাতিলের আবেদন করা হয়েছে। একটি মেয়ে অপরিচিত পাঁচজন যুবক নিয়ে দূরে সাক্ষীদের বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে- এটা বিশ্বাসযোগ্য নয়।

এদিকে রিফাত হত্যা মামলায় বুধবার তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেছেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। এরা হলেন- নিহত রিফাতের বন্ধু মঞ্জুরুল আলম জন, স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন ও জাকারিয়া বাবু । এ নিয়ে এ মামলার প্রাপ্তবয়স্ক আসামিদের বিরুদ্ধে ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status