ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
বাড়িতে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 15 January, 2020, 6:03 PM

বাড়িতে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা

বাড়িতে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে বাড়িতে ঢুকে নাসরিন আক্তার (৩৪) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ জানুয়ারি) ভোরে সদর উপজেলার চন্দ্রগঞ্জের লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাসরিন আক্তার একই গ্রামের প্রবাসী ফারুক হোসেনের স্ত্রী ও দুই সন্তানের জননী।

নাসরিনের স্বামী ফারুক জানান, মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে তারা একই বিছানায় ঘুমিয়ে ছিলেন। ফজরের আজানের পর নাসরিন ঘুম থেকে উঠে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন। এ সময় কে বা কারা তাকে কুপিয়ে রক্তাক্ত করে। তার চিৎকার শুনে ঘর থেকে বের হলে এক ব্যক্তিকে পালিয়ে যেতে দেখেন তিনি। তবে চেহারা দেখতি পারেননি। পরে নাসরিনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, নিহতের গলার নিচে আঘাতের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। তবে কী দিয়ে আঘাত করা হয়েছে তা বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

চন্দ্রগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে গিয়েছি। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status