ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
মেয়ে হওয়ার লজ্জায় আত্মহত্যা করতে চেয়েছিলেন রেশমি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 January, 2020, 5:37 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 15 January, 2020, 6:21 PM

মেয়ে হওয়ার লজ্জায় আত্মহত্যা করতে চেয়েছিলেন রেশমি

মেয়ে হওয়ার লজ্জায় আত্মহত্যা করতে চেয়েছিলেন রেশমি

হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী রেশমি দেশাই। ছোটবেলা বিষ খেয়ে আত্মহত্যা করতে চেয়েছিলে তিনি। কিন্তু ভাগ্যক্রমে তার এক আত্মীয় দেখে ফেলায় বেঁচে যান এই অভিনেত্রী। সম্প্রতি বিগ বসের ঘরে নিজের জীবনের অজানা কথা শোনান রেশমি।

এ বিষয়ে রেশমি দেশাই বলেন, গরিব পরিবারে জন্মেছিলাম। পরিবারের সবাই চেয়েছিলেন যাতে পুত্রসন্তান হয়। তাই জন্মের পর আমার পরিবারের কেউ খুশি ছিলেন না। এ নিয়ে মাকেও শুনতে হয়েছিল নানা গঞ্জনা। বাবাও মুখ ফিরিয়ে নিয়েছিলেন। শুধু তাই নয় একসঙ্গে থাকতেনও না।

অভিনেত্রী আরও জানান, একটু যখন বুঝতে শিখলাম তখন নিজেকে ক্রমশ পরিবারের বোঝা মনে হতে থাকে। এমন একটা পরিস্থিতিতে আর যুদ্ধ করতে না পেরে বিষ খাওয়ার মতো সিদ্ধান্ত নেই। ভাগ্যক্রমে এক কাকিমা দেখে ফেলে। এরপর দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে প্রাণে বেঁচে যাই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status