ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবশেষে সিনেমায় আফরান নিশো!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 January, 2020, 2:48 PM

অবশেষে সিনেমায় আফরান নিশো!

অবশেষে সিনেমায় আফরান নিশো!

নাট্যাভিনেতা আফরান নিশো ছোটপর্দা পেরিয়ে এবার নাম লেখাতে যাচ্ছেন সিনেমায়। বিশেষ একটি সূত্রে জানা গেছে, নির্মাতা রায়হান রাফির একটি ছবিতে কাজ করতে চলেছেন তিনি।

জানা গেছে, এখানে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে নিশোকে। ছবিটির চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি। বেশ কয়েক মাস ধরে জিমে যাচ্ছেন বলেও শোনা যাচ্ছে।

সবকিছু ঠিক থাকলে আসছে এপ্রিলেই প্রথমবারের মতো সিনেমার জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। ঢাকাসহ দেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ করো হবে নাম ঠিক না হওয়া এই ছবির।

ছবিটির ব্যাপারে নিশ্চিত তথ্য নিতে নিশোর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি। তার মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।

তবে নির্মাতা রায়হান রাফি বলেন, আফরান নিশো চমৎকার একজন অভিনেতা। তার সঙ্গে কাজের ইচ্ছে অবশ্যই আছে। দুই একবার আলোচনাও হয়েছে তার সঙ্গে। তিনি সিনেমার ব্যাপারে আগ্রহী। কিন্তু এখনো চূড়ান্ত কোনো তথ্য দিতে পারছি না।

এদিকে শোনা যাচ্ছে রায়হান রাফি ছাড়াও আরো বেশ কয়েকজন পরিচালক আফরান নিশোকে নিয়ে সিনেমার পরিকল্পনা করছেন। চলতি বছরেই সেগুলোর ঘোষণা আসতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status