ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছেলেকে কো চেয়ারম্যান করাসহ ১৬ জনকে পদোন্নতি দিলেন রওশন এরশাদ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 15 January, 2020, 1:16 PM

ছেলেকে কো চেয়ারম্যান করাসহ ১৬ জনকে পদোন্নতি দিলেন রওশন এরশাদ

ছেলেকে কো চেয়ারম্যান করাসহ ১৬ জনকে পদোন্নতি দিলেন রওশন এরশাদ

পার্টির কাউন্সিলের অর্পিত দায়িত্ব ও ক্ষমতাবলে সংগঠনের কার্যক্রম গতিশীল করার স্বার্থে ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদসহ ১৬ জনকে পদোন্নতি দিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক (চিফ পেট্রন) বেগম রওশন এরশাদ।

গত সোমবার জাতীয় পার্টির প্যাডে রওশন এরশাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে দুইজনকে কো চেয়ারম্যান এবং ১০ জনকে প্রেসিডিয়াম সদস্য, দুইজনকে ভাইস চেয়ারম্যান এবং দুইজনকে যুগ্ম মহাসচিব করা হয়েছে।

নতুন করে কো চেয়ারম্যান হলেন রাহগির আল মাহি সাদ এরশাদ এমপি ও আলহাজ এম এ সাত্তার।

নতুন করে প্রেসিডিয়াম সদস্য হলেন অধ্যাপক দেলোয়ার হোসেন খান, অধ্যাপক মো. ইকবাল হোসেন রাজু, নূরে হাসনা লিপি চৌধুরী, অধ্যাপক রওশন আরা মান্নান এমপি, ফখরুজ্জামান জাহাঙ্গীর, কাজী মামুন, মাহজাবিন মুর্শেদ, নুরুল ইসলাম নুরু, নুরুল ইসলাম ওমর, আরিফুর রহমান খান।

এছাড়া পদোন্নতি পেয়ে ভাইস-চেয়ারম্যানরা হলেন আমানত হোসেন আমানত ও মো. ইয়াহিয়া। যুগ্ম-মহাসচিবরা পদে পদোন্নতি পেলেন মো. জসিম উদ্দীন ভূইয়া ও রেজাউল করিম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মনোনয়ন ও সাংগঠনিক নির্দেশনা অনতিবিলম্বে কার্যকর হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status