ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাবা দেনা শোধ না করায় মেয়েকে দিনের পর দিন ধর্ষণ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 15 January, 2020, 11:38 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 15 January, 2020, 3:59 PM

বাবা দেনা শোধ না করায় মেয়েকে দিনের পর দিন ধর্ষণ

বাবা দেনা শোধ না করায় মেয়েকে দিনের পর দিন ধর্ষণ

বাবা ধারের টাকা শোধ করতে না পারায় মেয়েকে তুলে দেন ধর্ষকের হাতে। ধর্ষক ওই কিশোরীকে দিনের পর দিন ধর্ষণ করে। পরে জরুরি হেল্পলাইন ৯৯৯-এ ফোন দিলে মঙ্গলবার রাত ১২ টায় কিশোরীকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্ত ধর্ষককে। কিশোরীর বাবাকেও গ্রেফতার করা হয়েছে।
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার ঘটনা এটি।

উদ্ধারের পর কিশোরীকে মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগে আনা হয়েছে। পুলিশ বলছে, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাকে ওসিসিতে পাঠিয়ে দেয়া হয়।

পুলিশের একজন উপপরিদর্শক জানান, কিশোরীর বাবা বছর খানেক আগে পাশের এক মুরগি বিক্রেতার কাছ থেকে কিছু টাকা ধার করেছিলেন। মেয়েকে ধর্ষণের সুযোগ দিলে টাকা ফেরত দিতে হবে না—এমন শর্ত বেঁধে দেন ওই মুরগি বিক্রেতা। এর পর থেকেই ওই কিশোরী ধর্ষণের শিকার হয়ে আসছিল।

ওই কিশোরী জানান, সংসারে দারিদ্রের কারণে তার মা বিদেশে কাজের খোঁজে গেছেন। গত ১১ জানুয়ারি আবার ধর্ষণের শিকার হলে মেয়েটি এক প্রতিবেশীকে জানায়। তিনিই পরে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।

এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় মামলা করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status