ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 14 January, 2020, 11:08 PM

বাংলাদেশের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

বাংলাদেশের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত ছবি প্রকাশ করে সেখানে বাংলাদেশের নাম উল্লেখ করার বিষয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকর সংস্থা ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সামাজিকমাধ্যমে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সংস্থাটি তাদের ভুলের জন্য বাংলাদেশের কাছে ক্ষমা চায়। একই সঙ্গে ভবিষ্যতে এ বিষয়ে তারা সচেতন থাকবে বলে উল্লেখ করে।

অ্যামনেস্টির বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি যুদ্ধবিধ্বস্ত এলাকায় মানুষ কিভাবে আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে তা নিয়ে একটি বিজ্ঞাপন প্রচার করা হয়। সেখানে সিরিয়ার ছবি সংযুক্ত করা হয়। কিন্তু ভুলবশত বাংলাদেশের নাম দেখা যায়। বাংলাদেশ যুদ্ধবিধ্বস্ত দেশ নয় উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, আমরা স্বীকার করছি যে, বাংলাদেশ যুদ্ধবিধ্বস্ত দেশের অন্তর্ভুক্ত নয়। বরং, মিয়ানমারে মানবতাবিরোধী অপরাধের শিকার হয়ে প্রায় ১০ লাখ মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status