ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
শর্ত দিয়ে শাহবাগ ছাড়লেন ঢাবি শিক্ষার্থীরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 14 January, 2020, 10:47 PM

শর্ত দিয়ে শাহবাগ ছাড়লেন ঢাবি শিক্ষার্থীরা

শর্ত দিয়ে শাহবাগ ছাড়লেন ঢাবি শিক্ষার্থীরা

১৮ ঘণ্টার মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের আলটিমেটাম দিয়ে শাহবাগের সড়ক অবরোধ তুলে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা অবরোধ তুলে নেন।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার মধ্যে সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তন না করা হলে, নির্বাচন কমিশন (ইসি) ভবন ঘেরাওয়ের হুমকি দিয়েছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে জগন্নাথ হল সংসদের ভিপি উৎপল বিশ্বাস বলেন, আগামী ১৮ ঘণ্টার মধ্যে সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন করা না হলে বুধবার (১৫ জানুয়ারি) নির্বাচন ভবন ঘেরাও করা হবে।

সরস্বতী পূজা উপলক্ষে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি জানিয়ে করা রিট আবেদন মঙ্গলবার খারিজ করে দেন হাইকোর্ট। এর প্রতিবাদে বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করেন। এতে শাহবাগের আশপাশে বিভিন্ন রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

শাহবাগ মোড় অবরোধ করে ‘পূজার দিনে নির্বাচন মানি না, মানব না’, ‘৩০ জানুয়ারি নির্বাচন, মানি না, মানব না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

এর আগে পূজা উদযাপন পরিষদও সরস্বতী পূজার বিষয়টি তুলে নির্বাচন কমিশনের কাছে সিটি নির্বাচনের ভোটগ্রহণের দিন পরিবর্তনের অনুরোধ জানিয়ে আসছিল। তারপর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্যপরিষদও একই অনুরোধ করে। নির্বাচনের তারিখ পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়েও মানববন্ধন হয়।

দেশের সর্ববৃহৎ পূজামণ্ডপ রামকৃষ্ণ মিশন ও ঢাকায় স্বরস্বতী পূজার মূল কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় পড়েছে। এখানে বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ভোটকেন্দ্র পড়েছে, যেখানে প্রতিবছরই সরস্বতী পূজার আয়োজন হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status