ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
৩ দিনের রিমান্ড শেষে কারাগারে শরিয়ত বয়াতি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 14 January, 2020, 10:37 PM

৩ দিনের রিমান্ড শেষে কারাগারে শরিয়ত বয়াতি

৩ দিনের রিমান্ড শেষে কারাগারে শরিয়ত বয়াতি

মহানবী (সা.), ইমাম, মোয়াজ্জিন ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে অভিযোগে গ্রেপ্তারকৃত বয়াতি শরিয়ত সরকারকে তিন দিনের জিজ্ঞাসাবাদ শেষে টাঙ্গাইল জেলহাজতে পাঠিয়েছে মির্জাপুর থানা পুলিশ।

গত শনিবার (১১ জানুয়ারি) সকালে মির্জাপুর থানা পুলিশ ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বাশিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। বয়াতি শরিয়ত সরকার মির্জাপুর উপজেলার আগধল্যা গ্রামের মৃত পবন সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বয়াতি শরিয়ত সরকার গত ২৪ ডিসেম্বর ঢাকা জেলার ধামরাই উপজেলার রৌহাট্রেক পালাগানের অনুষ্ঠানে গান পরিবেশন করেন। এ সময় তিনি ইমাম, ইসলাম ধর্ম ও মহানবী (সা.) সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেন। তিনি বলেন, দাউদ আ. নবী ছিলেন না, বয়াতি ছিলেন। তিনি গান বাজনা না করে ঘুমাতে যেতেন না। এসব বক্তব্য ইউটিউবে প্রচার হলে তার নিজ এলাকা আগধল্যা গ্রামের মুসল্লিরা বিক্ষোভে ফেটে পড়ে। মুসল্লিরা ওই বাউলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে উপযুক্ত বিচার দাবি করেন। এই ঘটনায় আগধল্যা গ্রামের মাওলানা ফরিদুল ইসলাম বাদী হয়ে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে মির্জাপুর থানা পুলিশ শনিবার তাকে গ্রেপ্তার করে।

এদিকে বয়াতি শরিয়ত সরকার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন স্থান থেকে বাউলশিল্পী এবং তার পরিবারের সদস্যসহ গ্রামের লোকজন তাকে দেখতে প্রতিদিন মির্জাপুর থানায় ভিড় করেন। শরিয়ত বয়াতির ভাই মারফত সরকার বলেন, আমার ভাই একজন মাটির মানুষ। সে একজন ধর্মপ্রাণ মুসলমান।

মির্জাপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান বলেন, বয়াতি শরিয়ত সরকারকে গ্রেপ্তারের পর ১০ দিনের ডিমান্ড আবেদন করে টাঙ্গাইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আসলাম তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার আদালতের মাধ্যমে বয়াতি শরিয়ত সরকারকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status