ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৫ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
মিথিলাকে নিয়ে সৃজিতের আবেগঘন স্ট্যাটাস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 6 December, 2019, 5:59 PM

মিথিলাকে নিয়ে সৃজিতের আবেগঘন স্ট্যাটাস

মিথিলাকে নিয়ে সৃজিতের আবেগঘন স্ট্যাটাস

গত কয়েক মাস ধরেই সৃজিত মুখার্জী ও মিথিলার বিয়ের গুঞ্জন চলছিল। আজ শুক্রবার চার হাত এক হচ্ছে দুই পরিবারের উপস্থিতিতে। সন্ধ্যায় মিথিলা-সৃজিতের বিয়ের রেজিস্ট্রি হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথিলাকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সৃজিত। ইনস্টাগ্রামে শুক্রবারে নিজেদের একটি ছবি পোস্ট করে সৃজিত লিখেছেন,

`প্রথম আলোয় ফেরা, আঁধার পেরিয়ে এসে আমি

অচেনা নদীর স্রোতে, চেনা চেনা ঘাট দেখে নামি

চেনা তবু চেনা নয়, এভাবেই স্রোত বয়ে যায়

খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়`

গণমাধ্যমকে সৃজিত জানান, বিয়েতে টলিউড থেকে রুদ্রনীল, ইন্দ্রদীপ দাশগুপ্ত, শ্রীজাত, যিশু সেনগুপ্ত ও তার স্ত্রী নীলাঞ্জনাও থাকবেন। মাস দু’য়েক পরে ফেব্রুয়ারি-মার্চ নাগাদ টলিপাড়ার বাকিদের নিয়ে একটা বড় অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status