ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রাহ্মণবাড়িয়ার সেই কোটিপতি পিয়ন আটক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 6 December, 2019, 5:47 PM

ব্রাহ্মণবাড়িয়ার সেই কোটিপতি পিয়ন আটক

ব্রাহ্মণবাড়িয়ার সেই কোটিপতি পিয়ন আটক

ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত সেই কোটিপতি পিয়ন ইয়াছিন মিয়াকে আটক করেছে পুলিশ। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সাবরেজিস্ট্রি অফিসের পিয়ন। শুক্রবার (৬ ডিসেম্বর) ভোররাতে জেলা সদর থেকে তাকে আটক করে পুলিশ।

পিয়ন নাসিরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন।

বৃহস্পতিবার নাসিরকে নিয়ে গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, বিলাসবহুল তিনটি বাড়িসহ কয়েক কোটি টাকার সম্পদের মালিক বনে গেছেন ইয়াছিন মিয়া। বিয়েও করেছেন তিনটি। প্রত্যেক স্ত্রীর জন্যই রয়েছে আলাদা আলাদা বাড়ি। জানা গেছে, অফিসের কাজে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি করে স্বল্প সময়ে আর্থিকভাবে ফুলে-ফেঁপে উঠেছেন তিনি।

জানা গেছে, ২৩ বছর আগে ইয়াছিন সদর উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে পিয়ন পদে চাকরি পান। তার মধ্যে ১০ বছর ছিলেন অস্থায়ী হিসাবে। ২০০৬ সালে তার চাকরি স্থায়ী হয়। এরপর নানা সময়ে তাকে আশুগঞ্জ ও নাসিরনগর উপজেলায় বদলি করা হলেও ঘুরে ফিরে তিনি সদরেচাকরি করেন। প্রায় সময়ই অফিসের নকল, তল্লাশি ও রেজিস্ট্রেশন ফিসহ চালানের টাকা সোনালী ব্যাংকে জমা দিতে পাঠানো হত তাকে।

কিছুদিন আগে অফিসিয়াল অডিটে তার বিরুদ্ধে ‘কোটি টাকার ঘাপলা’ প্রকাশ পায়। ঘটনা গণমাধ্যমে প্রকাশ হলে গা ঢাকা দেন ইয়াছিন। অভিযোগ রয়েছে, ব্যাংকের ভুয়া চালান তৈরি করে তিনি ওই টাকা আত্মসাৎ করেন।

এদিকে পিয়ন ইয়াছিন ‘নিখোঁজ’ এই অভিযোগে ২৯ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন সদর উপজেলা সাব-রেজিস্ট্রার মো. মোস্তাফিজুর রহমান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status