ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিয়েতে যা পরবেন সৃজিত-মিথিলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 6 December, 2019, 11:12 AM

বিয়েতে যা পরবেন সৃজিত-মিথিলা

বিয়েতে যা পরবেন সৃজিত-মিথিলা

নতুন বছরের ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করলেন না অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি। আজ শুক্রবার সন্ধ্যায়ই তারা বিয়ে করছেন। কোনো সিনেমা বা নাটকের খবর নয় এটা, সত্যিই তারা নতুন সংসার বাঁধছেন। পাত্র-পাত্রী দু’জনই বিষয়টি নিশ্চিত করেছেন।

মিথিলার পরিবারের সদস্যরা এরই মধ্যে কলকাতায় অবস্থান করছেন। যাওয়ার সময় পদ্মার ইলিশ নিতে ভুলেননি! দুই কেজি ওজনের ৪ টি ইলিশ ভালোভাবে প্যাকিং করে নিয়ে গিয়েছেন তারা। কারণ বিয়েতে খাবারের পাতে সর্ষে ইলিশ। এদিকে অনেকে জানতে চাইছেন, কি পরবেন আলোচিত এই জুটি? দু’জনের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেল সেই তথ্যও, সৃজিত পরবেন পাঞ্জাবি, পায়জামা আর জহরকোর্ট। অন্যদিকে মিথিলা পরবেন লাল জামদানি।

আজ সন্ধ্যা রেজিস্ট্রি বিয়ে হচ্ছে। বিয়ের অনুষ্ঠান বেশ বড় করে পরে পালন করা হবে। এ বিষয়ে সৃজিত বলেন, ‘যদিও ঘটনাটা ঘটছে ভারতবর্ষে, কিন্তু ঘটা উচিত ছিল কলম্বিয়ায়। কারণ বিয়েটা হচ্ছে রেজিস্ট্রি করে’। অন্যদিকে মিথিলা বলেন, ‘আমি আর সৃজিত আমরা দুজনেই কাজ পাগল মানুষ। আবার দুজনেই ভীষণ অলস। এটা বলে বোঝানো যায় কিনা জানি না। এতেই আমাদের আসল মিল।’

মিথিলা-সৃজিতের পরিচয় হয় জনপ্রিয় কণ্ঠশিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেটি নির্মাণ করেন সৃজিত আর মডেল হয়েছিল মিথিলা। সেখানে থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status