ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মালদ্বীপকে ৬ রানে অলআউট করল বাংলাদেশ!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 December, 2019, 2:55 PM

মালদ্বীপকে ৬ রানে অলআউট করল বাংলাদেশ!

মালদ্বীপকে ৬ রানে অলআউট করল বাংলাদেশ!

এসএ গেমসের টি-টোয়েন্টিতে মালদ্বীপকে ৬ রানে অলআউট করেছে বাংলাদেশ নারী দল। এতে ২৪৯ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রথমে ব্যাট করে নিগার সুলতানা ও ফারজানা হকের জোড়া শতকে ২ উইকেটে ২৫৫ রানের সংগ্রহ করে টাইগ্রেসরা। শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। দুই ওপেনার শামিমা সুলতানা ৫ ও সানজিদা ইসলাম ৭ রান করে বিদায় নেন। নিগার ও ফারজানা ২৩৬ রানের জুটি গড়েন।

৬৫ বলে ১১৩ রানে অপরাজিত ছিলেন নিগার। ১৪টি চার ও তিনটি ছয় হাঁকিয়েছেন তিনি। অন্যদিকে ৫৩ বলে ১১০ রানের ইনিংস খেলতে ২০টি চার দিয়ে ইনিংস সাজান ফারজানা। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই গুটিয়ে যায় দুর্বল মালদ্বীপ। বাংলাদেশের হয়ে রিতু ইসলাম তিনটি উইকেট শিকার করেন। দুটি উইকেট তুলেছেন সালমা ইসলাম। দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এই আয়োজনে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটের জয় পায় সালমার দল। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেপালকে ১০ উইকেটে হারিয়ে দেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status