ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
মিথিলা-সৃজিতের বিয়ে নিয়ে মুখ খুললেন অর্ণব
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 18 November, 2019, 10:00 PM

মিথিলা-সৃজিতের বিয়ে নিয়ে মুখ খুললেন অর্ণব

মিথিলা-সৃজিতের বিয়ে নিয়ে মুখ খুললেন অর্ণব

দুই বাংলার শোবিজে মিথিলা-সৃজিতের বিয়ের খবর এখন আলোচনার তুঙ্গে। ভারতীয় একটি গণমাধ্যম আগামী ফেব্রুয়ারিতে এই তারকা জুটির বিয়ের খবর প্রকাশ করে। কিন্তু মিথিলার কাজিন সঙ্গীতশিল্পী অর্ণবের বরাত দিয়ে দেশীয় একটি গণমাধ্যম বলছে, আগামী ডিসেম্বরের ১৮ তারিখ সৃজিত-মিথিলা বিয়ে করতে চলেছেন।

তবে অর্ণব বলছেন, তাদের বিয়ে সম্পর্কে কিছুই জানেন না তিনি। অর্ণব সোমবার রাত পৌনে ৯টায় বলেন, আমি তাদের বিয়ে সম্পর্কে কিছুই জানি না। তাদের বিয়ের বিষয়ে আগ্রহীও নই। এটা তাদের পারসোনাল বিষয়, তারাই ভালো জানে কবে বিয়ে করবে।

তাহলে গণমাধ্যমকে কেন সৃজিত-মিথিলার বিয়ে ডিসেম্বরের ১৮ তারিখ হচ্ছে বলেছেন? এই প্রশ্নের উত্তরে অর্ণব বলেন, আমি কোনো পত্রিকাকে কোনো বক্তব্য দেই নি। কেউ যদি প্রকাশ করে কোনো খবর তাহলে সেটা তাদের বিষয়। আমি কাউকে কিছু বলিনি।

সোমবার দুপুরে ভারতের টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়, আগামী বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সৃজিত-মিথিলা। বিয়ের সম্ভাব্য তারিখ ২২ ফেব্রুয়ারি। কালের কণ্ঠ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status